ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে কি অপেক্ষায় প্রশাসন, প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন আছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের ‘ধীরে চলো নীতি’ বা ‘অপেক্ষা করার প্রবণতা’ কাজ করছে কি না- তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিবদের এক জরুরি সভায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের এই প্রশ্ন করেন এবং একইসঙ্গে তিনি তাদের প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর কঠোর নির্দেশনা দেন।
সভায় উপস্থিত সূত্রগুলোর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দিনের নিয়মিত কর্মসূচি শুরু হওয়ার পর উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে বেলা আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা আহ্বান করা হয়। বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলা ওই সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবেরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব প্রশ্ন তোলেন-প্রশাসনের কোনো পর্যায়ে কেউ কাজে গতি না ফিরিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না। তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব এবং সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) বিলম্ব না করে দ্রুত পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে চলমান শ্রমিক আন্দোলন ও সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং গৃহীত নানা উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় অংশ নেওয়া একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বলেন, ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং অর্জনগুলোর তথ্য সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে বলা হয়েছে।’
প্রশাসনের ভেতরে ‘ডিসেম্বর’ প্রসঙ্গটি মূলত সামনে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এরপর গত ৯ নভেম্বর তার আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার পরামর্শ চেয়ে আবেদন করলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।