‘উসকানি দিলে চুপ থাকবো না’, জামায়াতকে রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিরোধী দলের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একের পর এক উসকানি দেওয়া হলে বিএনপি চুপ করে বসে থাকবে না। ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম, নির্যাতন ও অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে দলটি আজকের অবস্থানে এসেছে।
রবিবার (১ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকায় আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট আয়োজিত ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আপনারা (জামায়তি) কাকে ভয় দেখাচ্ছেন? বিএনপি ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম, নির্যাতন ও অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। রাজপথ বা আন্দোলনের মাঠ কাউকে মৌরসী পাট্টা দেওয়া হয়নি– যে আপনারা একের পর এক উসকানি দেবেন আর আমরা চুপ করে বসে থাকবো।
বিরোধী দলের অতীত রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে যাদের রাজনীতি ছিল স্বৈরাচারের কাছে নতজানু হওয়া এবং নিজেদের বিকিয়ে দেওয়ার ইতিহাস, তাদের মুখে এখন বিপ্লবের কথা মানায় না। জনগণের কাছে সবার ইতিহাস পরিষ্কার ‘
জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি এসবের মূল ভাবনার বিরোধিতা করছে না। তবে যেকোনো জাতীয় দূরগামী সিদ্ধান্তের সমাধান গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে।
আন্দোলনের নামে নাশকতার অপচেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী যখন বিভিন্ন দেশ সফর করে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তৈরি করছেন, ঠিক সেই মুহূর্তে গার্মেন্টস খাতসহ রাজপথে হঠাৎ অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে।’
সম্প্রতি যানবাহনে আগুন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সিংহভাগই পরাজিত স্বৈরাচারী শক্তির দোসর বলেও জানান তিনি।
বক্তব্যের শুরুতে আইনজীবী ফোরামের ৩৫ বছরের ঐতিহ্য স্মরণ করে রিজভী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে আদালত প্রাঙ্গণই ছিল তৎকালীন বিরোধীদলীয় নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বোরহানউদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসিন মিয়া, জেলা পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন প্রমুখ।

পোশাক শ্রমিকদের আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ