শিরোনাম

যৌথসভা ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যৌথসভা ডেকেছে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে সংগঠনটি ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিএনপি মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

/এসবি/