শিরোনাম

পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানা। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের (বর্তমানে কাযর্ক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তানজীন ওহাব নামের এক ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই নির্দেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান অভিযুক্তদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদনটি জমা দেন। সেখানে উল্লেখ করা হয়, পরশ নিজের নামে এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেন করেছেন। মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ গড়ার অভিযোগটি নিয়ে বর্তমানে দুদক অনুসন্ধান করছে।

আবেদনে আরও জানানো হয়, গোপন সুত্রে জানা গেছে তদন্ত চলাকালেই অভিযুক্তরা বিদেশে পালানোর চেষ্টা করছেন। তারা যদি কোনোভাবে দেশ ছেড়ে পালিয়ে যান, তবে চলমান অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তাই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জরুরি।

/এমএকে/