বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে, নিজেরা বিরিয়ানি খায়: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যের (এমপি) নির্বাচনী এলাকায় বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপির সংসদ সদস্যরা কোটি কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন। এ নিয়ে বিরোধী দল কথা বললে অন্য একটা খাত থেকে সামান্য বরাদ্দ দেওয়া হয়। বাচ্চারা কান্নাকাটি করলে তাদের চকলেট দেওয়া হয়। বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে, তারা বিরিয়ানি খায়।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
বর্তমান সরকার রাষ্ট্র, সরকার ও সরকারি দল- এ তিনটি জিনিসকে গুলিয়ে ফেলছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি আরও বলেন, ‘বিরোধী দল সরকারের অপকর্মের বিরোধিতা করলে সেটিকে রাষ্ট্রের বিরোধিতা বলা হচ্ছে। সরকার একদলীয় কর্তৃত্ব খাটিয়ে প্রকারান্তরে ফ্যাসিবাদকে আসার সুযোগ করে দিচ্ছে।’
গত কয়েক মাসে তিন মন্ত্রী ও এক সংসদ সদস্য বিদায় নেওয়ায় সরকারের মধ্যে একধরনের অস্থিরতা কাজ করছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।
বিরোধী দল জুলাইকে ধারণ করে না- প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, ‘এটা হাস্যকর কথা। মানুষ তার দুর্বলতা ঢাকতে বিভিন্ন কথা বলে, তবে তারও একটা মাত্রা থাকে। জামায়াতসহ ১১ দল জুলাইকে ধারণ করে বলেই জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন করছে। বিএনপি জুলাইকে ধারণ করে না বলে তারা গণভোটকে অস্বীকার করছে।’
ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি- প্রধানমন্ত্রীর এমন অভিযোগের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধীদলীয় নেতাকে কার্ড পাঠিয়ে আমন্ত্রণ জানানো হলেও কার্ডে ও অতিথি তালিকায় কোথাও তার নাম নেই।

ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
৪ হাজার কোটি টাকা জলে, ঢাকা-গাজীপুর বিআরটি সড়ক নিয়ে নতুন সিদ্ধান্ত