ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর ‘রহস্যজনক পোস্ট’

নিজস্ব প্রতিবেদক

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খানের একটি পোস্ট ঘিরে ‘কৌতূহল’ তৈরি হয়েছে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে সোমবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ক্ষমতা নিয়ে একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেন নুসরাত। উদ্ধৃতিটির বাংলা অর্থ, ‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটা সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন।’
১৯৬৭ সালের ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে দেওয়া এক ভাষণে কথাগুলো বলেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামের ওই ভাষণের অডিও অনুলিপি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে।
এর আগে, সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইশরাক হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
ইশরাকের পদত্যাগের দিনেই তার স্ত্রীর ‘ক্ষমতা’ নিয়ে এই উদ্ধৃতি শেয়ার করাকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। তবে পোস্টটির মাধ্যমে তিনি ইশরাকের পদত্যাগ বা অন্য কোনো নির্দিষ্ট বিষয়কে ইঙ্গিত করেছেন কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, আজই হতে পারে প্রজ্ঞাপন