বাসা থেকে মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহিরকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাসা থেকে মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহিরকে ওএসডি
আবদুল্লাহ আল জহির

পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে ঢাকার ৩০০ ফিট এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দ(ডিবি) পুলিশ। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এসময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। অভিযানে ২৬ জন মহিলা ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফসি/