জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর হাতে ম্যাকাও পাখি
প্রধানমন্ত্রীর হাতে ম্যাকাও পাখি
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি
কবুতরকে আলতো করে আদর করছেন প্রধানমন্ত্রী
কবুতরকে আলতো করে আদর করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে পাখি দেখাচ্ছেন স্টলে বসা এক তরুণী
প্রধানমন্ত্রীকে পাখি দেখাচ্ছেন স্টলে বসা এক তরুণী