বিশ্ব পরিবেশ দিবস আজ

বিশ্ব পরিবেশ দিবস আজ
সিটিজেন ডেস্ক

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস আজ। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালিত হয়।
জানা যায়, ১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠিতে প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা জানানো হয়। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
পরে জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটিই ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ১৯৭৪ সালে ৫ জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এর পর থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো আজ শুক্রবার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।
পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, র্যালি, সেমিনার, সভা-সমাবেশ ও সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে মানুষের কাছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস আমাদের নতুন করে মনে করিয়ে দেয় প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের জন্য কতটা গরুত্বপূর্ণ। তাই পরিবেশ রক্ষায় আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।

পরিবেশ দিবসে রাজধানীতে গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের বৃক্ষরোপণ