শারজাহ-আবুধাবি রুটে ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা

বিশেষ প্রতিনিধি

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু চালু করতে যাচ্ছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা ভিসা সংক্রান্ত জটিলতায় অনিশ্চিত সময় অতিক্রম করছে। অনেক প্রবাসী পরিবারের সঙ্গে ঈদুল ফিতর পালন করতে পারবেন কিনা–তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। এসব অনিশ্চয়তা দূর করতে ইউএস-বাংলা অচিরেই ফ্লাইট চালু করতে যাচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) ইউএস-বাংলার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবি এর উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহ এর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।
ইউএস-বাংলা ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে। এবং চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবি এর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।
শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৩টি ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট আছে।
প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট চালু রয়েছে। এছাড়া জেদ্দা, রিয়াদ, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। খুব শীঘ্রই ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।