দেড় বছর পর নিজ কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ইউনূস

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দেড় বছর পর নিজের পুরোনো কর্মস্থলে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস। এক বিশেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন তিনি। ওই দায়িত্ব শেষ হওয়ার পর রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে নিজ কর্মস্থলে যোগদান করেন। ইউনূস সেন্টারের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছানোর পর তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পদক পান। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পদক দেওয়া হয়। তার সঙ্গে যৌথভাবে পদকটি পায় গ্রামীণ ব্যাংক।
বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ফ্রান্স থেকে এসে ২০২৪ সালের ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, তাঁর ইচ্ছা না থাকলেও অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের চাপে তাঁকে এই দায়িত্ব নিতে হয়েছে।
দায়িত্ব নিয়ে রাষ্ট্রব্যবস্থায় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন অধ্যাপক ইউনূস। সেই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও নিতে থাকে অন্তর্বর্তী সরকার। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বের অবসান ঘটে।