শিরোনাম

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

নিজস্ব প্রতিবেদক
ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

পবিত্র ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব)। সোমবার (১৮ মে) সংগঠনের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬-৩০ মে ঈদুল আজহার ছুটি পালন করা হবে। সেই হিসাবে ২৭-৩১ মে পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশ হবে না।

/এফসি/