শিরোনাম

‘গণিতের নোবেল’ ফিল্ডস মেডেল পেলেন চীনের দুই গণিতবিদ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘গণিতের নোবেল’ ফিল্ডস মেডেল পেলেন চীনের দুই গণিতবিদ
তেং ইয়ু (বাঁয়ে) ওয়াং হোং

গণিতের সম্মানজনক পুরস্কার ফিল্ডস মেডেল পেয়েছেন চীনা গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের এ পুরস্কার দেওয়া হয়।

প্রতি ৪ বছর পর পর দেওয়া হয় ফিল্ডস মেডেল। সাধারণত ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ ৪ জন গণিতবিদকে গণিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক গণিত সম্প্রদায়ের অন্যতম সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত এই পুরস্কারকে ‘গণিতের নোবেল’ বলা হয়।

সূত্র: সিজিটিএন

/এফসি/