শিরোনাম

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
রাস্তায় কজ করছে দুই শিশু

আজ ১২ জুন, আন্তর্জাতি শিশুশ্রম প্রতিরোধ দিবস। ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’ প্রতিপাদ্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করে থাকে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যে দিবসটি পালন করছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গত ৮ জুন প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশুশ্রমের সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত।

শিশু শ্রম প্রতিরোধ করে তাদের সুস্থ্য স্বাভাবিক জীবন ফিরিয়ে আনাই দিবসটির প্রধান লক্ষ্য।

/জেএইচ/