১৮৪ দেশে বাংলাদেশের পতাকা বহনের কীর্তিতে নাজমুন নাহার, ইউএস-বাংলার স্বীকৃতি

১৮৪ দেশে বাংলাদেশের পতাকা বহনের কীর্তিতে নাজমুন নাহার, ইউএস-বাংলার স্বীকৃতি

বিশ্বের ১৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে কীর্তি গড়েছেন নাজমুন নাহার। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন করেছেন। একই সঙ্গে এত দেশে জাতীয় পতাকা নিয়ে ভ্রমণ সম্পন্ন করা বিশ্বের প্রথম মুসলিম নারীও তিনি। এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে নাজমুন নাহারকে সম্মানসূচক উপাধি ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’ প্রদান করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম, হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, নাজমুন নাহারের এই বিশ্বভ্রমণ সাহস, ঐক্য, শান্তি ও পরিবেশগত দায়িত্ববোধের বার্তা বহন করে। সীমান্ত পেরিয়ে তার এই অভিযাত্রা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনার প্রতিনিধিত্ব করেছে।

/এসএ/