ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিলো তিতাস

ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিলো তিতাস

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় শনিবার (২৪ জানুয়ারি) থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য রাজধানী ঢাকাসহ তিতাস গ্যাসের অধীনে থাকা সব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

এতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। এজন্য শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। 

গ্রাহকদের সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

/জেএইচ/