নতুন পে-স্কেলে বেতন পাবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তারা নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা পাবেন। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, গত ১ জুলাই থেকেই তাদের এ নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে।
সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিতে সরকার সম্মতি দিয়েছে। তবে এ বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওর শর্তগুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে আরও স্পষ্ট করা হয়েছে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুসরণ করেই গত ১ জুলাই থেকে তাদের নতুন স্কেলে বেতন নির্ধারণ করতে হবে।
সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রশাসক (ডিসি), জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

নতুন পে স্কেলে বেতন পেতে দেরি হতে পারে শিক্ষকদের