বিমানে বড় রদবদল, জনসংযোগের দায়িত্বে শাহনুর আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন বিভাগের কার্যক্রমে গতি আনা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে ১০ জন জ্যেষ্ঠ ও উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে জারি করা আদেশে বলা হয়েছে, পরিবর্তনগুলো অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে।
অন্যদিকে এতদিন মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে শাহনুর আহমেদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ও গ্রাহকসেবা আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করতে চান। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সাংবাদিকেরা বিমানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি কোথায় উন্নতির প্রয়োজন, সেটিও সামনে আনেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।
প্রশাসন ও মানবসম্পদ বিভাগেও পরিবর্তন
আদেশে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্সোনেল বিভাগের উপ-মহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। আর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ তাকে উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিকল্পনা বিভাগেও নতুন দায়িত্ব
বোয়িং ৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা), করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উপ-মহাব্যবস্থাপক (হিসাব) এম এম আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের উপ-মহাব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএফসিসির উপ-মহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপ-মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র বলছে, বিভিন্ন বিভাগের কাজের গতি বাড়ানো, যাত্রীসেবার মান উন্নত করা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও কার্যকর করতেই এসব পরিবর্তন আনা হয়েছে।