পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ
প্রতীকী ছবি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত ‘নিম্নতম মজুরি বোর্ড’-এর প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সময় বিকাল ৩টার পরিবর্তে সকাল ১১টায় এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকা ও কারখানা বন্ধে উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে দ্রুত এ সভার আয়োজন করা হয়েছে।

এর আগে, গত ১ নভেম্বর সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

/এফআর/