জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যায়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চীনা মন্ত্রী।

শ্রদ্ধা নিবেদন শেষে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সফররত চীনা প্রতিনিধিদলের সদস্যরা। পরে লিউ হাই সিং স্মৃতিবইয়ে স্বাক্ষর করেন।

/এফআর/