প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আজ
সিজেডএন ডেস্ক

‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন।
দুপুর ১টায় শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এই কর্মসূচির আওতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগম উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

রাজধানীর ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর