শিরোনাম

আমি পদত্যাগ করিনি: আইজিপি

আমি পদত্যাগ করিনি: আইজিপি
আইজিপি বাহারুল আলম। ছবি: সংগৃহীত

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন– এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও তা সঠিক নয়। তিনি নিজেই জানিয়েছেন তিনি পদত্যাগ করেননি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, আমি পদত্যাগ করিনি।

এর আগে বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়, তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০২৪ সালের ২১ নভেম্বর চুক্তিভিত্তিক ভিত্তিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান বাহারুল আলম।

অন্তর্বর্তী সরকার বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

/জেএইচ/