সরকারি চাকরিজীবীরা কেউ আ.লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি হচ্ছে: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক

চাকরিরত অবস্থায় সরকারী কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা তদারকি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে কীভাবে এই তদারকি হচ্ছে, তা তিনি বলেননি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।
তিনি বলেন, সরকারের ‘মেকানিজম’ আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।
তবে তদারকি কীভাবে হচ্ছে, সেটা বলা যাবে না বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার