শিরোনাম

বিএনপি ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, নির্বাচিত হবার পর বিএনপি বারবার বলেছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ৬ মাসে ১টি অক্ষরও পালন করেনি। তারা নায়ক হতে পারতো, কিন্তু এখন ভিলেনে পরিণত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, বিএনপি তার ৩১ দফার প্রথম দফার সাথে বেইমানি করেছে। সংসদে বিরোধীদলও তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, আমরা সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হয় আবারও বিএনপিকে নির্বাচিত করবো, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন। জাতীয় সংস্কার ও জুলাই সনদের ওপর জনগণের যে আস্থা ছিল, তা রক্ষায় দ্রুত আপনারা আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিন।

/এসবি/