জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

সরকার দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’-শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। একক উৎসের ওপর নির্ভরশীলতার ফলে যুদ্ধ বা বৈশ্বিক সংকটে বড় ধরনের চাপ সৃষ্টি হয়। তাই জ্বালানি খাতে বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করা হবে।
তিনি আরও বলেন, পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়েও বর্তমান সরকার কাজ করছে।
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ খাতে চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শামা ওবায়েদ বলেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ টেকসই জ্বালানি, জলবায়ু পরিবর্তন, প্রবাসী এবং রোহিঙ্গা সংকট নিয়ে পৃথক সেশন করবে। এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

মক্কা জোটে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনও আসেনি: শামা ওবায়েদ