ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক

ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে রবিবার (১ নভেম্বর) সকালে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দপ্তরে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (১ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থার প্রতিনিধি, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেবেন।
এতে বলা হয়েছে, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি সম্ভাব্য এসব হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারীরা। সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।

‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী