১৩৫ কেন্দ্রে সংঘর্ষ, ৩ কেন্দ্রে ব্যালট ছিনতাই

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশব্যাপী ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের বাইরে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। সারাদেশে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫টি স্থানে। মোট ৪৮৬টি কেন্দ্রে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলার ঘটনা ধরা পড়েছে।
এছাড়া সারাদেশে ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নির্বাচনে ৬ জন প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ৫৯টি কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি কেন্দ্রে। তাছাড়া ৪টি কেন্দ্রে অগ্নিসংযোগ এবং ৩৩টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার ঘটনা লক্ষ্য করা গেছে।