সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংসদে, অধ্যাদেশ জারি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে নাজিবের বিতর্ক

সিটিজেন জার্নাল ডেস্ক

দেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। তবে বিল উত্থাপনের আগে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা ও বৈধতা নিয়ে বিরোধী দলের সদস্য নাজিবুর রহমানের সঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বিতর্ক হয়। সংসদ অধিবেশন না থাকা অবস্থায় অধ্যাদেশ জারির সাংবিধানিক বৈধতা এবং সংসদের সার্বভৌমত্বের প্রশ্নে দুই পক্ষ পাল্টাপাল্টি বক্তব্য দেন।
আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এর আগে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়। গতকাল সোমবার অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়। সেই অধ্যাদেশ রহিত করে আইনে পরিণত করার লক্ষ্যে আজ বিলটি উত্থাপন করা হয়েছে।
বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে অগ্রাধিকার দেওয়া হবে ওপেক্স মডেলকে। এ মডেলে উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। তবে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলেও এ ব্যবস্থা স্থাপন করতে পারবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে।
বিলে ক্রয়সংক্রান্ত বিশেষ বিধানও রাখা হয়েছে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক সীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ কোটি টাকা। এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়নি।
এ ছাড়া বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রমের নীতিগত দিকনির্দেশনা দিতে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। জেলা পর্যায়ে থাকবে জেলা কারিগরি ও সমন্বয় কমিটি। বিলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো যন্ত্রাংশ চুরির শাস্তিও নির্ধারণ করা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জীবাশ্ম জ্বালানির আমদানিনির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে সৌরবিদ্যুতের সম্প্রসারণ জরুরি। এ লক্ষ্য সামনে রেখে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের ক্ষেত্রে তা কেনার জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে।
মন্ত্রী জানান, প্রচলিত আইন ও বিধিবিধানের আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বাসাবাড়ির ভবনের ছাদ, আঙিনা বা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ কার্যক্রম পরিচালনার পর্যাপ্ত সুযোগ ছিল না। এ কারণে গত ১৯ অক্টোবর অধ্যাদেশটি জারি করা হয়। এতে ওপেক্স ও ক্যাপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন, সার্ভিস প্রোভাইডার নির্বাচন, ত্রিপক্ষীয় চুক্তি, বিশেষ ক্রয় পদ্ধতি, নেট মিটারিং প্রণোদনা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বয় ও তদারকির বিধান রাখা হয়েছে।
দেশে সৌরবিদ্যুতের দ্রুত ও টেকসই সম্প্রসারণ নিশ্চিত করতে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করা প্রয়োজন বলে জানান তিনি।
অধ্যাদেশ জারি নিয়ে নাজিবের আপত্তি
বিলটি উত্থাপনের আগে এর প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলেন বিরোধী দলের সদস্য নাজিবুর রহমান। তাঁর অভিযোগ, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের লঙ্ঘন। এ বিষয়ে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
নাজিবুর রহমান বলেন, অধ্যাদেশকে বিল হিসেবে সংসদে আনা হয়েছে। যে প্রক্রিয়ায় এটি করা হয়েছে, তা সংসদের আইন প্রণয়নসংক্রান্ত সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতির তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৬-২০৩০ সালের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাইয়ে প্রকাশ করা হয়। এরপর ১ সেপ্টেম্বর ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রণোদনা ঘোষণা করা হয়। তখন সংসদের অধিবেশন চলছিল। অধিবেশন শেষ হয় ১০ সেপ্টেম্বর। এরপর ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়েছে।
নাজিবুর রহমান প্রশ্ন তোলেন, একটি কার্যকর সংসদ থাকা সত্ত্বেও সংসদ এবং সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারির প্রয়োজন হলো কেন? এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
আইনমন্ত্রীর জবাব
নাজিবুর রহমানের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, তাঁর ব্যাখ্যা বিভ্রান্তিমূলক। সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে সে ক্ষেত্রে রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়টি তাঁর নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে। এ বিষয়ে আদালতেও প্রশ্ন তোলার সুযোগ নেই।
আইনমন্ত্রী বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ সার্বভৌম। তবে সংসদের আইন প্রণয়নের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারেন না। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়ে সংসদের হস্তক্ষেপের সুযোগ নেই।
দুই পক্ষের বক্তব্যের পর বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি উত্থাপনের কারণ ব্যাখ্যা করেন। এরপর স্পিকার বিলটি উত্থাপনের অনুমতি দেওয়ার প্রস্তাব সংসদে ভোটে দেন। কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হলে বিদ্যুৎমন্ত্রী ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন।