বিরোধীদলীয় নেতা আ.লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো অনুতাপ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়াই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের পরও বিরোধীদলীয় নেতার ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য নয়’ বলে মনে করে জনগণ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ৩য় দিনের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর বিরোধীদলীয় নেতা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তারা তাদের ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন-জুলুম চালিয়েছে, শর্তহীনভাবে কোনো ধরনের অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফাভাবে তাদের ক্ষমা করে দিয়েছিলেন, তা যৌক্তিক নয় এবং গ্রহণযোগ্য নয় বলে দেশবাসী মনে করে। গ্রহণযোগ্য নয় বলে আমরাও মনে করি।
তিনি বলেন, একই বছরের ১৩ নভেম্বর ২০২৪ সালে লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি (বিরোধীদলীয় নেতা) বলেছিলেন “আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।”
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদলীয় নেতা বলেছেন, সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে সুরসুরি দেওয়া হচ্ছে। আমিও একমত। এই কথা আমি আমার ভাষায় বেশ কয়েকবার বিভিন্ন স্থানে বলেছি।’
তিনি বলেন, ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকদের গোপন বৈঠকের সঙ্গে এই সুরসুরির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়। সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন। সেই নেত্রী জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে হুমকিও দিচ্ছেন। তিনি ফিরলে নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে এর উদাহরণ দেওয়া যায়। নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।

পাহাড়ে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী