দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি ৮২ লাখ: আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে বর্তমানে বৈধ নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ। দেশের চারটি মোবাইল অপারেটর কোম্পানির মাধ্যমে এসব সিমে সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ডাক বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ লক্ষ্যে উপযুক্ত স্থান নির্ধারণের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ফকির মাহবুব আনাম বলেন, বর্তমানে ভূমি দলিল হোম ডেলিভারি, পাসপোর্ট বাল্ক ডেলিভারি এবং ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারি কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি ই-কমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি সেবা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।
তিনি বলেন, ডাক বিভাগের মাধ্যমে কম খরচে চিঠি ও পার্সেল ডেলিভারি, ইএমএস সেবা এবং বিদেশে পার্সেল পাঠানোর সুবিধা চালু রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বল্প খরচে ও দ্রুত সময়ে মৌসুমি ফল পরিবহনও করা হচ্ছে। সব মিলিয়ে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবা আরও দ্রুত, আধুনিক ও কার্যকর হবে।

‘বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা’