শিরোনাম

বেনজীরকে ফেরাতে আমিরাতের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বেনজীরকে ফেরাতে আমিরাতের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

সংযুক্ত আরব আমিরাতে আটকের পর জামিন পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তবে তিনি যেন নজরদারির বাইরে যেতে না পারেন, সে জন্য ইন্টারপোলের আবুধাবি অফিসকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আটকের পরে নির্ধারিত ৩০ দিন সময়ের জন্য অপেক্ষা না করে ১৬ জুন প্রত্যর্পণের আবেদন করেছে বাংলাদেশ। তবে দুই দেশের মধ্যে কোনো বন্দি বিনিময় চুক্তি না থাকা সত্ত্বেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে তথ্য-উপাত্ত আমিরাতে পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটি আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে মামলার যাবতীয় কাগজপত্র পাঠাতে বলেছে। বর্তমানে কূটনৈতিক মাধ্যমে তা পাঠানোর কাজ চলছে।

বেনজীরের ওপর নজরদারি ও তার বর্তমান অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীর জামিন পেয়েছেন এমন তথ্য গণমাধ্যমে আসার পর ইন্টারপোলের আবুধাবি অফিসকে নজরদারি অব্যাহত রাখার আহবান জানিয়েছে বাংলাদেশ’। একই সঙ্গে সাবেক এ আইজিপি সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, রাষ্ট্রীয় কোনো মাধ্যমে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

/এমএকে/