২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয়

সিজেডএন ডেস্ক

২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলের পাঠ্যপুস্তকে স্থান পেতে যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই-আগস্টের গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের আমলের নানা ঘটনা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সে সময় শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে লিখিত উত্তরটি সংসদে উপস্থাপন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষামন্ত্রী তার লিখিত উত্তরে উল্লেখ করেন, ‘শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানের কারণ, ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হবে।’
শুধু অভ্যুত্থানের বিবরণই নয়, মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, নবম ও দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন আলোচিত ঘটনা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমে নানা উপায়ে হস্তক্ষেপের বিষয়গুলো। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা পাঠ্যবইয়ে এ ইতিহাসগুলো পড়ার সুযোগ পাবে।

বাংলাদেশ আর কোনো দেশের দাসত্ব-গোলামি করবে না: হুমায়ুন কবির