ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট

ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পরিবার-প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে লঞ্চযোগে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। ঘরমুখো মানুষের ঢলে সরগরম হয়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল।
সোমবার (২৫ মে) বিকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, হাজার হাজার যাত্রীর উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে। যাত্রীরা নিজ নিজ লঞ্চে ওঠার জন্য ব্যস্ত সময় পার করছেন, আর লঞ্চের দায়িত্বরত কর্মীরা তাদেরকে নির্ধারিত লঞ্চে ওঠার জন্য আহ্বান জানাচ্ছেন।
আরও দেখা যায়, কেউ হাতে, কেউবা মাথায় ব্যাগ বহন করে দ্রুত লঞ্চের দিকে ছুটছেন। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে কাজ করতে দেখা গেছে।
অনেক যাত্রী আগে থেকেই কেবিন নিশ্চিত করতে পারলেও, কেউ কেউ কেবিন না পেয়ে লঞ্চের খোলা জায়গায় বিছানা পেতে বসেছেন।

এম ভি ফারহান-১০ এর এক যাত্রী বলেন, কেবিন পাইনি। লঞ্চের ডেকের এক কোণে বিছানা পেতেছি।
ফারহান-১০ লঞ্চটি বিকাল সাড়ে ৫টায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
অন্যদিকে, এম ভি তাসরিফ-২ এর যাত্রী হাবিব বলেন, আমি আগেই কেবিন বুকিং দিয়েছি। তাই লঞ্চের ডেকে বসে বিছানা পাততে হয়নি।
ঈদযাত্রা নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। শান্তিমতো লঞ্চে উঠতে পেরেছি। সবকিছু মিলিয়ে ভালোই লাগছে।
তাসরিফ ২ লঞ্চটি সন্ধ্যা ৬ টায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে এখন পর্যন্ত মোট ৪০ টি লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর ৪৭ টি লঞ্চ ঢাকায় এসে পৌঁছেছে।