মক্কায় সর্বোচ্চ তাপমাত্রা, হজযাত্রীদের সতর্ক করলো সৌদি সরকার

নিজস্ব প্রতিবেদক

মিনা ও মুজদালিফায় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি হওয়ায় হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সৌদি সরকার।
শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিনা ও মুজদালিফা উভয়স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
সৌদি সরকার সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রস্তুতির মাত্রা বৃদ্ধি এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে হাজিদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা এড়িয়ে চলতে এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ রোদে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারিকৃত সব স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে হজযাত্রীদেরকে উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সৌদি সরকারের নোটিশের আলোকে বাংলাদেশি হজযাত্রীদেরকে গরমে সতর্কতা অবলম্বন ও স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা