হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা
বিশেষ প্রতিনিধি

হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে তাদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (২০ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজযাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। হজযাত্রীদের ছায়ায় বিশ্রাম নেওয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়াও নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে।
হজযাত্রীদের সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সাথে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে সচেতনতামূলক পোস্ট দেওয়া হচ্ছে।

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ বাংলাদেশি, মৃত্যু ১৮