পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি ৫ জন সদস্য রয়েছেন।

রবিবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন।

মজুরি বোর্ডের বর্তমান চেয়ারম্যান হিসেবে রয়েছেন শেখ আশরাফুর রহমান। এরপরে স্থায়ী প্রতিনিধি তিনজনের মধ্যে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলেহউদ্দিন আহমেদ, মালিকদের পক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ন মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকদের পক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

এছাড়া পোশক শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী হিসেবে রয়েছেন বিজিএমইএ পরিচালক এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন।

এর মধ্যে শনিবার শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ জানান, বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে রবিবার নতুন বোর্ড গঠন করা হবে।

/এফসি/