মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

রবিবার ( ১ নভেম্বর) সকাল ৮ টা থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও ১১ নম্বর এলাকার প্রধান প্রধান সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর ফলে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সার্বিক পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে কাজ করছে পুলিশ।

/এসবি/