রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫০৫

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার (১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮টি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৭০০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১২৭ জন, উত্তরা বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৯০