খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সিজেডএন ডেস্ক

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ড. খলিলুর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া ওই পোস্টে দুজনের ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময়।’
তবে তাদের মধ্যে কী আলাপ হয়েছে- সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্বের পক্ষে অবস্থান তুলে ধরেছেন। তিনি আফ্রিকাকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অধিবেশনের মূল পর্বের সাধারণ বিতর্ক শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিশ্বনেতারা বক্তব্য দেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভাষণ দেন।
অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এর আগে ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত ২ জুন ২০২৬ জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। তিনি ১ বছর এ দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প