বিমানের নতুন এমডি হুমায়রা, সাফিকুরের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

এক মেয়েশিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
সাফিকুর রহমানকে সরিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক দাপ্তরিক আদেশে সাফিকুর রহমানের নিয়োগ বাতিল ও হুমায়রা সুলতানাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিমান বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাফিকুরকে ২০২৪ সালের সেপ্টেম্বরে এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
১১ বছরের এক মেয়েশিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রোববার গভীর রাতে উত্তরার বাসা থেকে সাফিকুর ও তার স্ত্রী বীথিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের সঙ্গে বাসার আরও দুই গৃহকর্মীও গ্রেপ্তার করা হয়।