দরপত্র সংশোধনে পিছিয়ে গেল বিআরটিসির বৈদ্যুতিক বাস

সিটিজেন জার্নাল ডেস্ক

আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঢাকার সড়কে নামার কথা ছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১০০টি বিদ্যুৎচালিত বাস। তবে দরপত্রের শর্ত সংশোধন ও পুনরায় দরপত্র আহ্বানের কারণে নির্ধারিত সময়ে বাসগুলো চালু করা সম্ভব হচ্ছে না। ফলে দেশে প্রথমবারের মতো বিআরটিসির বহরে বৈদ্যুতিক বাস যুক্ত করার উদ্যোগ পিছিয়ে গেল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দরপত্রের কয়েকটি শর্ত পরিবর্তন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশ্ন উঠেছে। তাদের অভিযোগ, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতেই শর্ত পরিবর্তন করা হয়ে থাকতে পারে। তবে বিআরটিসি বলছে, আরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে শর্ত শিথিল করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দুই ধাপে মোট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা হবে। এর প্রথম ধাপে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মাধ্যমে ১০০টি বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটি বিদেশ থেকে বাস সংগ্রহ করে সরবরাহকারী নির্ধারণ করবে। পরে তাদের প্রস্তাব বিআরটিসির মাধ্যমে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হবে।
প্রতিটি বাস, চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় অবকাঠামোসহ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। ২০০টি বাস কেনার জন্য বিআরটিসিকে ১ শতাংশ সুদে ৮০০ কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়।
দরপত্রের ৩৬ নম্বর ধারায় সংশোধনকে কেন্দ্র করে মূলত জটিলতার সৃষ্টি হয়েছে। গত ২৯ অক্টোবরের দরপত্রে প্রস্তুতকারকের পাশাপাশি স্থানীয় প্রতিনিধি বা অনুমোদিত পরিবেশকের বাংলাদেশে যানবাহন সরবরাহের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকার শর্ত দেওয়া হয়েছিল। পরে ৮ নভেম্বর বিআরটিসির পরিচালক অনুপম সাহা চিঠি দিয়ে প্রগতি ও বিএমটিএফকে ওই শর্ত সংশোধনের নির্দেশ দেন। সংশোধিত শর্তে যানবাহনের পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের অভিজ্ঞতাও যুক্ত করা হয়।
প্রথম দরপত্রে অংশ নেওয়ার শেষ সময় ছিল ৪ নভেম্বর। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর আবেদনের পর সময় বাড়িয়ে ৮ নভেম্বর করা হয়। এরপর সংশোধিত শর্তে ১০ নভেম্বর নতুন করে দরপত্র আহ্বান করে প্রগতি ও বিএমটিএফ। এতে অংশ নেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
বিআরটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে বলেন, আরও বেশি প্রতিষ্ঠান যাতে দরপত্রে অংশ নিতে পারে, সে জন্য শর্ত শিথিল করা হয়েছে। তার ভাষ্য, আগের দরপত্রেই এসব শর্ত অন্তর্ভুক্ত থাকার কথা ছিল। দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।