বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি

সিজেডএন ডেস্ক

সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এ নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত সদস্যদের সতর্কতা আরও জোরদার করতে বলা হয়েছে।
এ লক্ষ্যে পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন ইউনিটে একটি জরুরি খুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে।
বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি জেলার অধীন রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ সদর দপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর এ নির্দেশনাকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দেশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।