৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিজেডএন ডেস্ক

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে তিনি টোকিও সফর করবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রেস উইং জানিয়েছে, ‘চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে প্রধানমন্ত্রী ঠিক কবে জাপানের উদ্দেশে রওনা দেবেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় দেশটির জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন।

শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: প্রধানমন্ত্রী