পিডি মুরাদকে বাঁচাতে মরিয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ‘ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্প (তৃতীয়বার সংশোধিত)’ বাস্তবায়নে বড় ধরনের আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতি হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অনুসন্ধানী প্রতিবেদনে অনিয়ম-দুর্নীতির এই চিত্র উঠে এসেছে। মন্ত্রণালয় থেকে গায়েব হয়ে গেছে অনুসন্ধানী প্রতিবেদনের চিঠি। অনুসন্ধানের প্রতিবেদনের চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বলেছে আইএমইডি। কিন্তু মন্ত্রণালয় জানিয়েছে, সেই চিঠি খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই মনে করছেন, প্রকল্প পরিচালক (পিডি) ওয়াহিদুল ইসলাম মুরাদকে বাঁচাতেই আইএমইডির অনুসন্ধান কমিটির প্রতিবেদনের চিঠি গায়েব করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল অনুমোদিত আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ২৪৮ কোটি ৬ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে নানা সংশোধনের মাধ্যমে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়। ব্যয় বেড়ে দাঁড়ায় ১০ হাজার ৯৭৩ কোটি ৫৪ লাখ টাকা।
ঢাকা মহানগরে ভূগর্ভস্থ পানির পরিবর্তে টেকসই ও পরিবেশবান্ধব ভূ-উপরিস্থ নদীর পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসা এই প্রকল্প বাস্তবায়ন করছে। তবে প্রকল্পটিতে নানা পর্যায়ে ব্যাপক আর্থিক অনিয়ম, বিধি লঙ্ঘন এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতার প্রমাণ পাওয়া গেছে। আইএমইডি চার সদস্যের অনুসন্ধান কমিটির প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। আইএমইডি এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ঢাকা ওয়াসার এই প্রকল্পের আর্থিক অনিয়মের বিষয়টি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী আইএমইডিকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়।
সে অনুযায়ী আইএমইডির নেতৃত্বে গত বছরের ৮ সেপ্টেম্বর চার সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর–৭-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব), আইএমইডি আল আমিন সরকারকে ওই কমিটির আহ্বায়ক করা হয়। প্রতিবেদনে তুলে ধরা অনিয়মের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা মুঠোফোনে সিটিজেন জার্নালকে বলেন, আইএমইডি থেকে তাদের ‘ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্পের’ অনিয়মের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। মূল্যায়ন শেষে তারা একটি প্রতিবেদন আইএমইডির সচিবের কাছে পাঠান।
আইএমইডির ওই প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের প্রতিটি ধাপে প্রকিউরমেন্ট গাইডলাইন, পিপিআর এবং আর্থিক বিধি লঙ্ঘন করা হলেও প্রকল্প বাস্তবায়নকারী দপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বারবার প্রকল্প পরিচালক (পিডি) পরিবর্তন করায় প্রকল্পের গতিশীলতা নষ্ট হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আইএমইডি থেকে গত বছরের অক্টোবর মাসে অনিয়ম চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিবেদন ও দাপ্তরিক চিঠি দেওয়া হলেও স্থানীয় সরকার বিভাগ বলছে তারা এ সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাচ্ছে না।
অনুসন্ধান কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের জানুয়ারি মাসে শুরু হওয়া এই প্রকল্পের মূল অনুমোদিত আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ২৪৮ কোটি ৬ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে নানা সংশোধনের মাধ্যমে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়। ব্যয় বেড়ে দাঁড়ায় ১০ হাজার ৯৭৩ কোটি ৫৪ লাখ টাকা। মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় তৃতীয় সংশোধনীতে ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় ১০৯ শতাংশ ও মেয়াদ বৃদ্ধির হার ১২৬.৭৬ শতাংশ। গত ১১ বছর ৯ মাসে প্রকল্পের আর্থিক অগ্রগতি হয়েছে ৬৩ দশমিক ৭৪ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ৯০ দশমিক ২০ শতাংশ, যা মোটেই প্রত্যাশিত না। এক্ষেত্রে কাজের ধীরগতি ও অব্যবস্থাপনা স্পষ্ট।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) অনুমোদন ছাড়াই ৩ হাজার ৯২৯ কোটি ৩০ লাখ টাকা ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে। অর্থাৎ ঠিকাদারকে এ প্যাকেজের চুক্তি মূল্যের চেয়ে ৯২৩.২৬ কোটি টাকা (৩০.৭১ শতাংশ) অতিরিক্ত বিল দেওয়া হয়েছে। এই বাড়তি ব্যয়ের জন্য সিসিজিপির কোনো অনুমোদন নেওয়া হয়নি, যা আর্থিক শৃঙ্খলা ও পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিআর) পরিপন্থি।