ছয় মাস ধরে বন্ধ টিসিবির ট্রাক সেল

ছয় মাস ধরে বন্ধ টিসিবির ট্রাক সেল
সিটিজেন জার্নাল ডেস্ক

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম ছয় মাস ধরে বন্ধ রয়েছে। এতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সর্বশেষ গত মে মাসে পবিত্র ঈদুল আজহার আগে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করেছিল সংস্থাটি।
টিসিবি মূলত দুটি পদ্ধতিতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে। এর একটি হলো স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে মাসিক পণ্য বিতরণ। এ কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় ৭৫ লাখ পরিবার প্রতি মাসে নির্ধারিত দামে পণ্য কেনার সুযোগ পায়। তবে কার্ডধারীদের জন্য পণ্যের পরিমাণ সীমিত। একজন কার্ডধারী পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারেন। কোনো কোনো মাসে এর সঙ্গে আটা, লবণ, সাবান ও ডিটারজেন্টের মতো পণ্যও যুক্ত করা হয়।
অন্য পদ্ধতিটি হলো ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি। যাদের পরিবার কার্ড নেই, তারাও ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুযোগ পান। অতীতে এসব ট্রাকের সামনে শত শত মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। কখনো পণ্য কেনার জন্য চলন্ত ট্রাকের পেছনে ছুটতে গিয়ে আহত হয়েছেন কেউ কেউ। আবার দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে অনেককে।
টিসিবির ট্রাক থেকে সাধারণত ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হয়। খুচরা বাজারে এই তিন পণ্য কিনতে যেখানে ৭০০ থেকে ৭২০ টাকা খরচ হয়, সেখানে টিসিবির ট্রাক থেকে কিনলে সাশ্রয় হয় প্রায় ২২০ থেকে ২৪০ টাকা। ফলে সীমিত আয়ের মানুষের কাছে এই কর্মসূচির চাহিদা রয়েছে।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে ট্রাক সেল কর্মসূচি পরিচালনা করা হয়। এ ছাড়া সরকার বিশেষ কোনো সময়ে নির্দেশনা দিলে এ কার্যক্রম চালানো হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট ও নভেম্বরে দুই দফায় ট্রাক সেল চালানো হয়েছিল। সে সময় স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ কমে যাওয়ায় ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি বাড়ানো হয়েছিল।
এদিকে গত মাসে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, গত চার বছরে দেশে নতুন করে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছেন। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া এবং নতুন কর্মসংস্থান না বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া দারিদ্র্যসীমার সামান্য ওপরে রয়েছেন প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ। প্রাকৃতিক দুর্যোগ কিংবা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো অর্থনৈতিক ধাক্কায় তাদেরও দরিদ্র হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, টিসিবির পরিবার কার্ডের আওতার বাইরে থাকা মানুষের সংখ্যা কম নয়। বিশেষ করে রাজধানীসহ বিভিন্ন শহরে ভাসমান ও অস্থায়ী ঠিকানায় বসবাসকারী অনেক মানুষ কার্ড পান না। তাদের জন্য কম দামে নিত্যপণ্য কেনার অন্যতম ভরসা ছিল টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক। এ কারণে ট্রাক সেল বন্ধ না রেখে বরং এর পরিধি বাড়ানো প্রয়োজন।