শিরোনাম

ব্যাঙের ছাতার মতো ক্লিনিক নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
ব্যাঙের ছাতার মতো ক্লিনিক নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

সারাদেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে। মঙ্গলবার (১০ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে উন্নতি করতে হলে বেসরকারি খাতে লক্ষ্য রাখতে হবে। আপনাদের (প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন) সবার সহযোগিতায় আমরা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে মহাসচিব ডা. এ এম শামীম, ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

/টিই/