যে কারণে ওসমান ফারুকের পদত্যাগ

যে কারণে ওসমান ফারুকের পদত্যাগ
সিটিজেন জার্নাল ডেস্ক

পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্য পদ ছাড়ার সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো পদত্যাগপত্রে এসব কথা লিখেছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা চিঠিতে উল্লেখ করেন ওসমান ফারুক।
পদত্যাগপত্রে নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে ওসমান ফারুক লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা ফিরে পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।
সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্তে গভীরভাবে মর্মাহত হওয়ার কথাও জানিয়েছেন ওসমান ফারুক। চিঠিতে তিনি আশা প্রকাশ করেন, তার এই সিদ্ধান্তে সংসদ সদস্যরা এবং কিশোরগঞ্জের মানুষ হতাশ হবেন না। জেলার মানুষের প্রতিনিধিত্ব ও তাঁদের সেবা করার সুযোগকে জীবনের বড় সম্মান ও গৌরব হিসেবে উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে সহযোগিতা ও সমর্থন দেওয়ায় স্পিকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির এই নেতা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর পদত্যাগপত্র পাঠিয়েছেন। ১৫ নভেম্বর সেটি স্পিকারের দপ্তরে পৌঁছায়।
তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণেও তিনি পদত্যাগ করে থাকতে পারেন।
কৃষি অর্থনীতিবিদ ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পর বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন।
২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন ওসমান ফারুক। একই বছরের ১০ অক্টোবর চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
বিএনপির এমপি ওসমান ফারুকের পদত্যাগ