ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের এমপি ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার এই ঘোষণা দেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সচিবালয় বরাবর ইমেইল করে একটি পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রটি ১৫ নভেম্বর স্পিকার কর্তৃক গৃহীত হয়।
জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

বিএনপির এমপি ওসমান ফারুকের পদত্যাগ