গাজী নজরুলের গ্রেপ্তারের বিষয়টি সংসদকে অবহিত করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের বিষয়ে সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী এ বিষয়ে সংসদ সদস্যদের অবহিত করেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় দায়ের করা ১৬৯৫ নম্বর জিডির পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

পরবর্তীতে সাতক্ষীরার শ্যামনগর থানার ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) দায়ের করা একটি মামলার (মামলা নম্বর ১৬, জিআর নম্বর ১৯৭) সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। পরে নজরুল ইসলামকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দি রয়েছেন।
স্পিকার জানান, সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধির আলোকে ১৭২ বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্যের গ্রেপ্তার পত্র পাওয়ার পর তা দ্রুত সংসদে পাঠ করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুযায়ীই তিনি বিষয়টি সংসদকে অবহিত করেন।
প্রসঙ্গত, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াত। এ বিষয়ে সংসদ ও নির্বাচন কমিশনেও চিঠি দেয় দলটি।
এরপর গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর