হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে আল্লামা শফীর কবর জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমদ কুরেশী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে মাদ্রাসার অধ্যক্ষ প্রধানমন্ত্রীকে মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে আলেমদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা উপস্থিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে হাত মেলান।

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর